জমির বিবাদ: বগুড়ায় প্রকাশ্যে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা!
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমির অধিকার নিয়ে চরম ঝগড়া! সোমবার সকাল সাড়ে আটটার দিকে মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।তিন শতক পৈতৃক জমির দখল নিয়ে তিন ভাই—জামিল, তোফাজ্জল ও রেজাউল করিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।